...|...|...

বিশ্ব

ফিলিস্তিনিদের ১ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেবে নরওয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৭
Shares
ফিলিস্তিনিদের ১ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেবে নরওয়ে

ছবি: সংগৃহীত

জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনসেবামূলক খাতের বাজেট সহায়তা হিসেবে আরও ১২ কোটি ৫০ লাখ নরওয়েজিয়ান ক্রাউন (প্রায় ১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার) অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে নরওয়ে সরকারের পক্ষ থেকে এই সহায়তার কথা জানানো হয়।

উল্লেখ্য, নরওয়ে ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল এবং বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করছে।

এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। একই সাথে বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের তীব্র সমালোচনাও করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরে ফিলিস্তিনের জনগণের জন্য সব মিলিয়ে প্রায় ১ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রাউন সহায়তা প্রদান করছে নরওয়ে।