...|...|...

বিশ্ব

ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় ২ শিক্ষার্থী নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০৯
Shares
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় ২ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের একটি স্কুলে সংঘটিত বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত এবং অপর চারজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দক্ষিণ কোটাবাটো প্রদেশের বাংগা শহরে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, নিহত দুজনই শিক্ষার্থী। হামলায় ঠিক কতজন বন্দুকধারী অংশ নিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।

গত জুনের পর থেকে এটি দেশটির তৃতীয় মারাত্মক স্কুলে হামলার ঘটনা।