...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার বৈঠক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার বৈঠক

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি আইনের খসড়া ও সরকারি প্রস্তাব অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন।