...|...|...

খেলা

প্রথম ওভারে শূন্য রানেই ৩ উইকেট হারিয়ে ভারতের লজ্জার রেকর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:১১
Shares
প্রথম ওভারে শূন্য রানেই ৩ উইকেট  হারিয়ে ভারতের লজ্জার রেকর্ড

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দলীয় রানের খাতা খোলার আগেই প্রথম তিন উইকেট হারিয়ে ইতিহাসে প্রথমবার এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে শুভমান গিলের দল।

শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় ভারত। কিউই পেসার ম্যাট হেনরি নিজের প্রথম ওভারেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান।

এর আগে ব্যাট করে উইল ইয়ংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই রোহিতকে হারায় ভারত। এরপর চতুর্থ বলে কোহলি এবং ষষ্ঠ বলে শ্রেয়াসকে ফেরান হেনরি।

ওয়ানডে ইতিহাসে ভারত প্রথমবার শূন্য রানে প্রথম তিন উইকেট হারাল। অবশ্য আন্তর্জাতিক ওয়ানডেতে এমন ঘটনা এর আগে আরও  ঘটেছে। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৬ রান।