...|...|...

জাতীয়

পুলিশের পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, দুপুর ১:২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ২:২২
Shares
পুলিশের পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ পরিবর্তন করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ। এ সংক্রান্ত ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার।

পোশাক আগের রঙের হলেও এবার সবার প্যান্ট হবে খাকি।

পুলিশ সদর দফতর থেকে এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এতে সই করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।