সরকারি দলের সদস্য না হয়েও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্থান পেয়েছেন বিরোধীদলীয় এমপি মাসুদ সাঈদী। সাবেক এমপি ও বাংলাদেশের প্রখ্যাত আলেম দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, জাতীয় সংসদের সকল সদস্যদের নিয়ে ‘পার্লামেন্ট মেম্বারস্ ক্লাব’ গঠিত হয়েছে। ৫ বছর মেয়াদী এই ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের প্রধান পৃষ্টপোষক হিসেবে রয়েছেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই ক্লাবের প্রধান উপদেষ্টা এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ক্লাবের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

