...|...|...

বিশ্ব

পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলা, পুলিশ সদস্যসহ নিহত ১৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৩
Shares
পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলা, পুলিশ সদস্যসহ নিহত ১৬

ছবি: এআই

উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাট জেলার পুরোনো পুলিশ লাইনের কাছে একটি মসজিদে জুমার নামাজ চলাকালে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর ইকোনমিক টাইমসের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য এবং ১১ জন সাধারণ নাগরিক রয়েছেন। ভবনটির বাইরে ঘটা এই বিস্ফোরণে একটি গর্তের সৃষ্টি হয়েছে এবং পুলিশ নিশ্চিত করেছে যে আহতদের বেশিরভাগই মুসল্লি।

জেলা হেডকোয়ার্টার হাসপাতালের এমএস তাহির আলী শাহ জিও নিউজকে জানিয়েছেন যে, হামলার পর ১৫টি লাশ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি বলেছেন যে, জরুরি সেবা দলগুলো তথ্য পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রাথমিক চিকিৎসার জন্য ভুক্তভোগীদের নিকটস্থ হাসপাতালগুলোতে স্থানান্তরিত করার পাশাপাশি ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি।