...|...|...

সারাদেশ

পদত্যাগ করা ৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রশক্তি

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১১:১৮
Shares
পদত্যাগ করা ৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রশক্তি

পদত্যাগের ২৪ ঘণ্টা না পেরোতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার তিন শীর্ষ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন-জাবেদ রহমান, কেন্দ্রীয় সদস্য, মৌলভীবাজার; শাফকাত হোসেন সাদেক, ভারপ্রাপ্ত সদস্য সচিব, মৌলভীবাজার এবং মামুন রহমান রাজু, মুখ্য সংগঠক, মৌলভীবাজার।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত’ থাকার অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

তবে বহিষ্কৃত নেতাদের দাবি, বহিষ্কারের আগেই তারা সংগঠন থেকে পদত্যাগ করেছেন। তাদের ভাষ্য, এনসিপি ও ছাত্রশক্তির মধ্যে আগের আদর্শ আর নেই। পদত্যাগের পর বহিষ্কারাদেশকে তারা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বহিষ্কৃত নেতারা বলেন, আমরা তো একদিন আগেই পদত্যাগ করেছি। কারণ এনসিপি ও ছাত্রশক্তির মধ্যে আগের আদর্শ আর নেই। পদত্যাগের পর বহিষ্কার করা হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির মৌলভীবাজার জেলা কমিটির মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।