...|...|...

সারাদেশ

নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ লুট

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৪
Shares
নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণ লুট

নড়াইলে জানালার গ্রিল কেটে ডাকাতি। ছবি: টাইমস টুডে

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামে একটি বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা, একটি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বাড়ির মালিক সমর বিশ্বাস জানান, বাড়িতে পূজা ও পারিবারিক আয়োজন উপলক্ষে তার দুই মেয়ে ও জামাতা বেড়াতে এসেছিলেন। এ অবস্থায় গতরাত সাড়ে ৩টার দিকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।

পরে ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, ক্যামেরাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ ভরি বলে জানিয়েছেন বাড়ির মালিক।

ঘটনার পর নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহের কাজ চলছে।