মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে প্রশাসন। এসময় দেড় লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।
পরে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা প্রশাসন।
এসময় ইলিশ ধরার দায়ে নদী থেকে ১০ জেলেকে আটক করে পুলিশ। নদীতে পেতে রাখা দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে পদ্মার পাড়ে জাল পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন। জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেওয়া হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, রাত ১০টা পর্যন্ত অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শিবচর থানা ও নৌপুলিশের টিম উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, নদীতে অভিযানের পাশাপাশি পদ্মার চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা বাজার ইলিশ বিক্রির অস্থায়ী হাটের দোকান ভেঙে দেওয়া হয়। এবং স্থানীয় জনগণকে সতর্ক করা হয়।
এসময় স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিগণ, উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। পদ্মায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


