গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এ ছাড়া আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে।


