রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট করায় হাসিবুল ইসলাম মারুফকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে হাসিবুল ইসলাম মারুফ লেখেন, আলহামদুলিল্লাহ, চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্ত হলে বহিষ্কার হতাম না, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করায় রবীন্দ্রনাথের বিরোধিতা করে পোস্ট করায় আমাকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।
তিনি লেখেন, ২য় গোপালগঞ্জ খ্যাত এই জায়গায় আমি মারুফ একাই ছাত্রদলকে টেনে তুলেছি। কমিটির পরে যখন সেক্রেটারি একদিনের জন্য কলেজে আসতো না এবং কমিটির এক সভাপতি আমি ছাড়া যখন কেউ আসতো না তখন আমি মারুফ ই একা একা কয়েকটা ছোট ভাইদেরকে নিয়ে প্রতিনিয়ত কার্যক্রম পরিচালনা করেছি নিজ অর্থায়নে।
ছাত্রদলের এই নেতা লেখেন, যখন কোনো শিক্ষার্থী সমস্যায় পড়েছে ছাত্রদলের হয়ে আমি একাই গিয়েছি। দলমত নির্বিশেষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। বুকে হাত দিয়ে বলতে পারবো, কখনো রাজনীতি করে বৈধ অবৈধ ভাবে এক পয়সা ও ইনকাম করিনি। সব ইতিহাস আরেক দিন বলবো।
সবশেষে তিনি লেখেন, বহিষ্কার এর কারণ তাদের সাথে রাজনীতি না করা। সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। চাটাচাটিতে পারদর্শী না হওয়া। দালালি করতে না পারা।


