...|...|...

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২১
Shares
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণ

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

জামালপুরে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে একাধিক ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদের নেতৃত্বে এ মিছিল হয়েছে বলে জানা গেছে। মিছিলটি শহরের ভোকেশনাল মোড় থেকে শুরু হয়ে রাজীব কাউন্টারের পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহর বাসার সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি রাজীব কাউন্টারের কাছে পৌঁছালে একাধিক বার বিকট শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ ( ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। মিছিলে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।