...|...|...

বিনোদন

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী স্লেন কেলি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ভোর রাত ৪:০৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৮
Shares
না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী স্লেন কেলি

আইরিশ অভিনেত্রী স্লেন কেলি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ১৬ শতকের পটভূমিতে নির্মিত জনপ্রিয় সিরিজদ্য টিউডরস’- ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন জেনের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করা আইরিশ অভিনেত্রী স্লেন কেলি মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াইয়ের পর গত জুলাই নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

পরিবারের সদস্যরা জানান, প্রিয়জনদের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে মারা যান স্লেন কেলি। শোকবার্তায় তাকে একজন নিবেদিতপ্রাণ অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং মানবিক উদ্যোগের সাথে সম্পৃক্ত একজন মানুষ হিসেবে স্মরণ করা হয়েছে।

স্লেন কেলির বন্ধুশেমলেসখ্যাত তারকা প্যাডি সি কোর্টনি জানিয়েছেন, ক্যানসারের কারণে তার জীবনটি অকালে শেষ হলো। এটি সত্যি খুবই দুঃখজনক। যদিও পরিবারের প্রকাশিত আনুষ্ঠানিক শোকবার্তায় মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী স্লেন কেলি প্রাইম ভিডিওরদ্য ব্রায়েনসশোয়ে উনা ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনাও করেছেন। তিনিদ্য টিউডরসধারাবাহিকে জেন হাওয়ার্ডের চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রাজা অষ্টম হেনরির প্রাক্তন প্রেমিকা এবং তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন ছিলেন।

এছাড়া The O'Briens- উনা ব্লেক চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করেন তিনি। Rise of the Footsoldier Part II চলচ্চিত্রে লুসি চরিত্রেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

স্লেন কেলির মৃত্যুতে চলচ্চিত্র টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, সহকর্মী এবং ভক্তরা তাকে ভালোবাসা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।