নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সাখাওয়াত আহাম্মেদ সজিব (২৭)। তিনি সিদ্ধিরগঞ্জের আব্দুল আলী পুল এলাকার মৃত ওসমান গণির ছেলে। এছাড়া শিমরাইল এলাকার শীতলক্ষ্যা নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পেনাল কোড ২৯০ ধারায় গ্রেফতার করা হয়েছে নরসিংদী জেলার আসমা (৩৪), ঢাকা যাত্রাবাড়ী এলাকার ফারজানা ইসলাম (২৬), চাঁদপুরের রাজন (২২), মনির (৩৫), ফতুল্লার মো. রাহাদ হোসেন (৩০), জাহাঙ্গীর (৬০), শরীয়তপুরের রনি (৩০), রংপুরের পরান রায় (৩৮), রিপন রায় (৩৫), কুড়িগ্রামের কাজল রায় (২০), সোনারগাঁয়ের ইসলাম (২৫), সুনামগঞ্জের জাহাঙ্গীর আলম (৩০), দিনাজপুরের আব্দুল আজিজ (৩২), নীলফামারীর পারভেজ (১৯), আড়াই হাজারের বকুল (২৬), মাদক মামলার আসামি সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ার মো. হানিফ (৫৩), মিজমিজির মাহমুদুল হাসান অনিক (৩২), আদালতের পরোয়ানাভূক্ত মিজমিজির সুকতারা আক্তার সনিয়া(৩৭), সিদ্ধিরগঞ্জ বাজারের মান্নানের বাড়ির ভাড়াটিয়া মো. সুমন সরকার (৩০), গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরীর মো. সাব্বির(২৮), ধনকুন্ডার মো. আল আমিন ভূইয়া (২৬), জালকুড়ির আসমা খাতুন শিলা(৪১), মিজমিজি পূর্বপাড়ার মো. আরিফ হোসেন(২৭), ডাকাতি প্রস্তুতি মামলার আসামি সিদ্ধিরগঞ্জ সানারপাড়ের খোকন মিয়ার ছেলে মো. শরীফ (২৪), নারী ও শিশু নির্যাতন মামলায় আড়াই হাজারের দ্বিগলিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হাজী ইব্রাহিম (৭০) এবং মাদারীপুরের কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঠেংগামারা গ্রামের শেখ মজিবুর রহমানের মেয়ে সুমি আক্তার (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, নিয়মিত বিশেষ অভিযানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

