...|...|...

খেলা

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৪০
Shares
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি

ছবি: সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় যুব টেস্ট চলাকালে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পর দ্রুত নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে হুমকিটি ভুয়া বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার (৭ অক্টোবর) সকালে ই-মেইলটি পাওয়ার পর জিসিএ (গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন) সাথে সাথে পুলিশকে বিষয়টি জানায়।

প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল মেনে দুপুর ১টার দিকে দুই দলের খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ম্যাচটিতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

একই সময়ে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও আহমেদাবাদের গুজরাট হাইকোর্ট এবং শহরের বেশ কিছু স্কুল ও কলেজেও একই ধরনের ই-মেইল পাঠানো হয়। সবখানেই বোমা শনাক্তকারী দল ও ডগ স্কোয়াড তল্লাশি চালায়।

ই-মেইলটিতে খালিস্তানপন্থী বার্তার পাশাপাশি ২১ নভেম্বর এই স্টেডিয়ামে নির্ধারিত পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও মানুষকে না যাওয়ার হুমকি দেওয়া হয়।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন ভুয়া হুমকির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পূর্বে এবং ২০২৫ সালের মে মাসে আইপিএল চলাকালেও স্টেডিয়াম উ উড়িয়ে দেওয়ার একাধিক ভুয়া ই-মেইল পেয়েছিল কর্তৃপক্ষ।