...|...|...

সারাদেশ

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষ। ছবি: টাইমস টুডে

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৮টায় গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের পেছনে সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন ও সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের লাশ উদ্ধার ও অটোরিকশা চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার এসআই মো. জসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।