...|...|...

সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক সাতছড়িতে যাওয়ার পথে চুনারুঘাট সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। আহত হয় ইজিবাইকের আরো ২ জন।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মূলত মোটরসাইকেলের স্পিড বেশি থাকার কারণে সাইকেল থেকে সিটকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ তাদের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।