...|...|...

বিনোদন

নতুন সিনেমার হাত ধরে বাংলাদেশে মধুমিতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৬
Shares
নতুন সিনেমার হাত ধরে বাংলাদেশে মধুমিতা

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতেই মধুমিতার এই সফর বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সাথে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।’

শুটিং কবে শুরু হবে-  এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘আজ শুধু মহরত। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে।’

‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন।

সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এ ছাড়া বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। মহরত অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।