...|...|...

জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি

নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে এ বিষয়ে একটি ই–মেইল পাওয়ার কথা জানিয়েছে তারা। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অনুরোধ আদৌ সঠিক কি না কিংবা এটি যে শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে, তা বোঝার কোনো উপায় নেই।

এতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ওই ই-মেইলে শেখ হাসিনার কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনের পক্ষে সুনির্দিষ্ট কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে প্রাপ্ত ইমেইলটি পরবর্তী পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।