...|...|...

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:১২
Shares
শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় করে দেশে আসতে হবে উল্লেখ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন আসিফ মাহমুদ।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এদিকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশটির কর্তৃপক্ষের সাথে শেখ হাসিনার পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।