...|...|...

বিনোদন

নতুন নেতৃত্বে টেলিভিশন নাট্যকার সংঘ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, দুপুর ২:১৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৬
Shares
নতুন নেতৃত্বে টেলিভিশন নাট্যকার সংঘ

ছবি: সংগৃহীত

দেশের টেলিভিশন নাট্যকারদের সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। সভায় ঘোষণা করা হয়েছে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এই দ্বি-বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে আগামী দুই বছরের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান এবং প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল। আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন আফরিন জেসিকা, আর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মারুফ হোসেন সজিব।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।

কমিটি ঘোষণার পর ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের বরণ করে নেন সংগঠনের সদস্যরা। সাধারণ সভায় বক্তারা দেশের টেলিভিশন নাটক ও নাট্যকারদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরারও একটি শক্তিশালী হাতিয়ার। এ সময় নাট্যকারদের সৃজনশীলতার বিকাশ, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে সংগঠিতভাবে কাজ করার গুরুত্বও তুলে ধরেন বক্তারা।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ২০২৬–২০২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী একটি প্ল্যাটফর্মে রূপান্তরে কাজ করবেন তারা।