...|...|...

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ভোর রাত ৪:৫৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪১
Shares
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যে ‘সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।

পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গত ৫ জুলাই (রোববার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

পাশাপাশি, পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ)-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর)-২০২৫ এর আওতায় থাকা অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে তা আরও কার্যকর করার সুপারিশ করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।