দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার টাকার ওপরে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৩ হাজার টাকার ওপরে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা।
মঙ্গলবার (৫ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


