...|...|...

জাতীয়

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:০০
Shares
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন।

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

ধর্মীয় সম্প্রীতি সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ সবার সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারও প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ।

অর্থনৈতিক, সামাজিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

পরে জন সেবায়েত পুরোহিতের হাতে ভাতা তুলে দেন তিনি। একই সাথে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত পুরোহিতকে ভাতা দেওয়া হয়েছে।