...|...|...

জাতীয়

দুই ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৮
Shares
দুই ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ডিআইজি পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ- শাখা থেকে জারি করা ভিন্ন দুইটি প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবিপ্রধান হিসেবে, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদফতরে, ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জ ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে।