...|...|...

বিশ্ব

দীপকের পর এবার আটক নেহা বোরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
দীপকের পর এবার আটক নেহা বোরা

ছবি: সংগৃহীত

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি ও জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানের মধ্যেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। ট্রাফিক ব্যবস্থার অবনতি, জননিরাপত্তা এবং ব্যবসায়ীদের অসুবিধার কথা বলে আগেই এই কর্মসূচি বাতিল করার অনুরোধ জানিয়েছিল পুলিশ প্রশাসন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত ১৬ অক্টোবর বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য ‘লেহরা দো তিরাঙ্গা’ বা জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে কনট প্লেসের দিকে যাওয়ার সময় অভিজিৎ দীপকেকে আটক করা হয়। অন্যদিকে, মান্ডি হাউজ থেকে মিছিল শুরু করার ঠিক আগমুহূর্তে আটক হন ছাত্রনেত্রী নেহা বোরা।

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও আটক প্রক্রিয়া

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, যে বাড়িতে অবস্থান করছিলেন সেখান থেকে বের হয়ে রাস্তায় আসতেই পুলিশ কর্মীরা অভিজিৎ দীপকেকে আটকে দেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের সাথে তার সংক্ষিপ্ত কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে পুলিশি ভ্যানে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, কনট প্লেসে জারি থাকা ১৬৩ ধারার নিষেধাত্মক আজ্ঞার কথা উল্লেখ করে এক পুলিশ কর্মকর্তা দীপকেকে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক হেফাজতে নেওয়ার কথা বলছেন। তবে এর জবাবে দীপকে যুক্তি দিয়ে বলেন যে, তিনি কোনো আইন লঙ্ঘন করেননি এবং পুলিশকে চাইলে অনুষ্ঠানটির জন্য বিকল্প কোনো স্থান নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানান তিনি।