...|...|...

চাকরি

দিয়োগ দিচ্ছে ওয়ান ব্যাংক, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১২:০০
Shares
দিয়োগ দিচ্ছে ওয়ান ব্যাংক, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার পদে ২ জন কর্মকর্তা নিয়োগ দেবে। গত ৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নিয়োগ নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র অফিসার-প্রিন্সিপাল অফিসার

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। ক্লায়েন্ট ও ব্যবসায়িক ইউনিটগুলোর সাথে যোগাযোগ রক্ষা এবং সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬।