চাকরি প্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হিউম্যান রিসোর্সেস অফিসার (এইচআর) পদে জনবল নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে।
আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: হিউম্যান রিসোর্সেস অফিসার (এইচআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে ম্যানেজমেন্ট বা এইচআরএম (HRM)-এ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এমএস প্যাকেজ (MS Package)-যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদির ওপর ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: ফুলটাইম
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


