...|...|...

চাকরি

৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

ছবি: সংগৃহীত

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অটোমেশন বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফায় অংশীদারিত্ব, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: সেলস অটোমেশন
লোকবল নিয়োগ: ৫০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা এমসিএ
অন্যান্য যোগ্যতা: সেলস অটোমেশন টুলস (যেমন-Salesforce, Power BI, Excel) সম্পর্কে প্রাথমিক ধারণা। মাইক্রোসফট এক্সেল ও ডেটা বিশ্লেষণে দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফায় অংশীদারিত্ব, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬