...|...|...

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

ছবি: সংগৃহীত

আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার (টিএসও) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: টেরিটরি সেলস অফিসার (টিএসও)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর সক্ষমতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ৪০,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ইনসেন্টিভ-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।