...|...|...

রাজনীতি

দিল্লির মাধ্যমে আ.লীগের সাথে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ৮:০৪
Shares
দিল্লির মাধ্যমে আ.লীগের সাথে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ক্ষমতাসীন বিএনপি দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। তার দাবি, দিল্লির সাথে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে বিএনপি।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

ক্ষমতাসীন বিএনপির ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, গণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই হলো জুলাইকে ধারণ না করা।

আলোচনা সভায় দেশের চাঁদাবাজি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো না। অথচ চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলকে দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী।

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, আলোচনার মাধ্যমে সরকারের উচিত শ্রমিকদের দাবি মেনে নেওয়া।