...|...|...

সারাদেশ

বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে: এমপি খোকন তালুকদার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৯
Shares
বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে: এমপি খোকন তালুকদার

ছবি: প্রতিনিধি

বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পেরে তাদের মাথা খারাপ হয়ে গেছে,মিডিয়ার সামনে আবোল তাবোল কথা বলছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলার ৪১টি পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন,আপনাদের কাছে অনুরোধ থাকবে,যারা মিডিয়ার সামনে শুধু কথার ঝুড়ি দিয়ে এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায় সেদিক থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা জানেন নির্বাচনের আগে তারা আপনাদের পাশে থাকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিলো। আমি বলতে চাই মাদারীপুর-৩  আসনের প্রতিটি পূজা মন্ডপে আমি গিয়েছি সবার সাথে দেখা করেছি। কোথায় এখন জামায়াত এখন তো আর জামায়াতকে দেখা যাচ্ছে না।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক
জুয়েল আহমেদ,পুলিশ সুপার ফজলে এলাহী, ডাসার উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।