...|...|...

সারাদেশ

দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

অব্যাহতি পাওয়া জামায়াতের দুই নেতা। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দুই নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুন।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এমন কিছু একটা হয়েছে। আপনি দলের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সাথে কথা বলেন। উনি বিস্তারিত বলবেন।

এর আগে গত ১৪ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় মোগলটুলীর ফারুকী হাউজে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৬ অক্টোবর মহানগর জামায়াতের কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি।

ঘটনার তদন্তে জামায়াত দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।