দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না এবং সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার।

