...|...|...

বিশ্ব

তেল উৎপাদনে রেকর্ড গড়ল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৫
Shares
তেল উৎপাদনে রেকর্ড গড়ল সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন গত অক্টোবর মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির পর অক্টোবরেই দেশটির দৈনিক তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আলজাজিরার বরাতে ওপেকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে সৌদি আরব প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। এর আগের মাস সেপ্টেম্বরে দৈনিক উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল।

সে হিসাবে মাত্র এক মাসের ব্যবধানে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন বেড়েছে প্রায় ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল। এরপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয় এবং উৎপাদনেও চাপ পড়ে। তবে অক্টোবরের পরিসংখ্যানে উৎপাদন আবার ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

শুধু সৌদি আরব নয়, অক্টোবর মাসে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর সম্মিলিত তেল উৎপাদনও বেড়েছে। সংস্থাটির মাধ্যমিক সূত্রের হিসাবে, ওই মাসে জোটভুক্ত দেশগুলো প্রতিদিন মোট ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ওপেক প্লাসের সম্মিলিত দৈনিক উৎপাদন বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল।