...|...|...

বিশ্ব

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। ছবি: সংগৃহীত

ভারত সফরে গিয়ে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে নির্ধারিত সরকারি কর্মসূচির বাইরে ব্যক্তিগত সফরের অনুমতি দেয়নি ভারত সরকার।

ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে অংশ নেওয়ার জন্যই মুসাদ্দিক মালিককে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি এসসিওর কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় ২০ নভেম্বর শুরু হওয়া এ ফোরাম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিতেই ভারতে গেছেন পাকিস্তানের এই মন্ত্রী।

সফরের ফাঁকে তিনি তাজমহল ও নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ জানিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহল সফরের বিষয়টি নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে। তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি তাকে দেওয়া হয়নি।

ফলে আপাতত তার ভারত সফর এসসিওর নির্ধারিত কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকছে।