...|...|...

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলে জরুরি নির্দেশনা, যা জানা দরকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৩
Shares
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলে জরুরি নির্দেশনা, যা জানা দরকার

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেড় ঘণ্টা ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলবে।

এ সময় দাউদকান্দি সেতুর পর আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে। ফলে যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এদিন দুপুর ১টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেরামতকাজ চলাকালে মহাসড়কের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে কাজের কারণে সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রী সাধারণকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে।

একই সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এক বার্তায় এসব তথ্য জানান।