...|...|...

জাতীয়

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:২৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৪
Shares
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  এ সময় সময়ের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।