...|...|...

সারাদেশ

ডাকাতিসহ মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আরও ২ আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, রাত ২:৩২ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, রাত ৯:৪২
Shares
ডাকাতিসহ মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আরও ২ আসামি গ্রেফতার

চকরিয়া থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় ডাকাতিকালে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাইছার প্রকাশ কায়ছার(২৭), রেজাউল করিম (৩৭)। তাদের বাড়ি মাতামুহুরী উপজেলায়।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে থানার অপারেশন অফিসার শাহেদ আলী, এসআই সুজন বড়ুয়াসহ পুলিশের একাধিক টিম অভিযানে যায়। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

তারা বর্তমানে থানা হাজতে রয়েছে।