...|...|...

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩১
Shares
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) নামের মা ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার ও রাফা মনি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও মেয়ে। তারা ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান।

রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।