...|...|...

রংপুর

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫১
Shares
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানে ১১ কেভি বিদ্যুৎ বিতরণ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। পাশাপাশি জরুরি রক্ষণাবেক্ষণ কাজও সম্পন্ন করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

নির্ধারিত সময়ে সাময়িক ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।