...|...|...

সারাদেশ

জুলাইযোদ্ধাকে হত্যাকারী আমার আত্মীয় হলেও কোনো ছাড় নয়: বাবর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৪
Shares
জুলাইযোদ্ধাকে হত্যাকারী আমার আত্মীয় হলেও কোনো ছাড় নয়: বাবর

জুলাইযোদ্ধা আব্দুল বারেক ও এমপি লুৎফুজ্জামান বাবর। ছবি: টাইমস টুডে কোলাজ

জুলাইযোদ্ধা আব্দুল বারেককে হত্যাকারী আমার আত্মীয় হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জুলাইযোদ্ধা আব্দুল বারেককে হত্যার ঘটনায় তিনি এ মন্তব্য করেন। 

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)-কে আটক করেছে মদন থানা-পুলিশ।

লুৎফুজ্জামান বাবর বলেন, সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না। অপরাধী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আমার দলের হলেও কিছু আসে যায় না।

ঘটনার পরপরই মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।