...|...|...

সারাদেশ

জামালপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
জামালপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ছবি:’ সংগৃহীত

জামালপুর সদর উপজেলার মেস্টা চৌরাস্তায় গ্রামীণ ব্যাংকের মেস্টা শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে কে বা কারা গ্রামীণ ব্যাংক মেস্টা শাখায় ঝুট কাপড়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।

এক পথচারী জ্বলন্ত আগুন দেখে ব্যাংক কার্যালয়ের পাশের বাড়ির আব্দুল জলিলকে জানালে তিনি এবং আশেপাশের লোকজন এসে দ্রুত আগুন নেভায়। এসময় ভেতরে থাকা নৈশপ্রহরী শাহজাহানকেও ডেকে তোলা হয়।

সরেজমিনে খুঁজ নিয়ে দেখা গেছে, ব্যাংক কার্যালয়ের বাইরে সাইনবোর্ড এবং ভিতরের দরজাটার সামনে আগুন দেয়া হয়েছিল। আগুনে সাইনবোর্ড এবং মূল ভবনের দরজার গ্রিল ঝলছে গেছে।

প্রতিবেশী আব্দুল জলিল বলেন, রাত বারোটার পরপরই আলম নামে স্থানীয় এক ব্যক্তি রাস্তা দিয়ে ফেরার সময় আগুন দেখতে পেয়ে আমাকে জানায়। তারপর আমি স্থানীয় লোকজনকে ডেকে আগুন নেভায়। বাইরের সাইনবোর্ডের আগুন নিভিয়ে, গেট টপকে ভিতরে ঢুকে অফিস ভবনের মূল গেটের আগুন নেভায়। ঝুট কাপড়ে পেট্রোল ঢেলে এ আগুন দিয়েছে বলে জানান তিনি। বাইরে এসময় পেট্রোলসহ একটি বোতলও পাওয়া গেছে।

গ্রামীণ ব্যাংকের মেস্টা শাখার ম্যানেজার প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ বলেন, রাত একটার দিকে বিষয়টি আমি জেনেছি শাখায় কে বা কারা আগুন দেয়ার চেষ্টা করেছে। বিষয়টি পুলিশ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনা ঘটেছে রাতে অথচ আজ ( শুক্রবার) সকালে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার বিষয়টি জানানোর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।