...|...|...

সারাদেশ

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৩
Shares
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যেক নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। কোটি পাঠকের ভালোবাসায় সিক্ত এই জাদুকরী লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ হাতে গড়ে তোলা গাজীপুরের নুহাশ পল্লীতে লেখক পাঠকদের পদচারণায় মুখরিত। বছরজুড়ে তেমন জাঁক চমকপূর্ণ আচার-অনুষ্ঠান না থাকলেও জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকীতে লেখক পাঠক ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে নুহাশ পল্লী। সকালে হুমায়ুন আহমেদের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের নুহাশ পল্লীতে গিয়ে দেখা গেছে, সকাল থেকে হুমায়ুন বক্তরা তার সমাধীস্থলে ফুলের শ্রদ্ধা নিবেদনসহ গান কবিতা নৃত্যসহ তার বিভিন্ন সৃষ্টি কর্মে মাধ্যমে স্বরণ করছেন। বিভিন্ন বয়সী লেখক পাঠক ভক্তদের পদচারণা মুখরিত পুরো নুহাশ পল্লী। হিমু পরিবহনের সদস্যরা দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

হুমায়ুন ভক্তরা বলেন, হুমায়ুন আহমেদের অন্যবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তার জন্মদিনে তার স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসে অনেক কিছু বাংলা সাহিত্যর জন্য দিয়ে গেছেন।

পাঠকরা বলেন, আজ তিনি নেই। কিন্তু তার স্মৃতিগুলো এখানে এখনও দৃশ্যমান। তার অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার। তার স্মৃতিগুলো বাঁচিয়ে রেখে বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে। 

হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালে ১৩ নভেম্বর বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ফজলুর রহমান আহমেদ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বাবার বদলিজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে তার শিক্ষাজীবন কেটেছে। বগুড়া জিলাস্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর গবেষণার মাধ্যমে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করেন।

হুমায়ুন আহমেদ তার প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ সালে প্রকাশের সাথে সাথে পাঠক মহলে ব্যাপক খ্যাতি লাভ করেন। এর পর একে একে জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র সৃষ্টিতে তিনি আজও বাংলা সাহিত্যে জীবন্ত। বাংলা সাহিত্যে অন্যবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই কথাসাহিত্যিক একুশে পদক,বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। 

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেন। তাকে তার প্রিয় আবাস্থল নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়েছে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, এই জায়গায়টা এমন একজন সাহিত্যেকের সমাধীস্থল। তিনি সাহিত্যেকের জাদুঘর বলা যায়। স্যার মারা যাওয়ার পর থেকে অদ্যবধী পর্যন্ত দেশের লোকজনের যে পাঠক হৃদয়ে তার একটা অবস্থান এটা প্রতীয়মান নুহাশ পল্লীর মাধ্যমে। মানুষ সবসময় বিশেষ করে মৃত্যু বার্ষিক ও জন্মদিনে অনেক মানুষ আসে। শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে আসে। স্যারকে ঘিরে নুহাশ পল্লীর জন্য তাদের প্রত্যাশা অনেক।

আমরা চেষ্টা করি নুহাশ পল্লীতে আসা পাঠক লেখকদের প্রত্যাশা পূরণ করতে৷ তিনি আরও জানান, বছরের বিশেষ দিনে লোকসমাগম একটু বেশি হয়।