...|...|...

জাতীয়

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মীর শাহে আলম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০
Shares
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মীর শাহে আলম

সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন,  ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন সমাপ্ত করা হবে। এই নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি সরকার নেবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো কুড়িগ্রাম সফরে গিয়ে জেলা সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে অঞ্চলগুলোতে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, সেখানে সারের কোনো সংকট হয়নি, সার নিয়ে কোনো আন্দোলনও হয়নি। জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের আসনগুলোতেই কৃত্রিম সারসংকট দেখা গিয়েছিল।

কুড়িগ্রামসহ সারা দেশে সারের সংকট নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলায় সারের সংকট নিয়ে বহু নিউজ আমরা দেখেছি। কিন্তু সারের সংকট যে সময় বলা হয়েছিল, সে সময় কোথাও কোনো সারের সংকট ছিল না। কৃত্রিম সারসংকট সৃষ্টির সায়জে একটি রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগকৃত কিছু ডিলার যুক্ত ছিল।

তিনি আরও জানান, সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দুর্নীতি রোধে নতুন করে সরকার সব ইউনিয়ন থেকে একজন করে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশে সারের চাহিদার চেয়ে দেড়গুণ বেশি সার আমদানির প্রস্তুতি ইতোমধ্যেই সরকার গ্রহণ করেছে।