পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের চিরতরে বিদায় দিয়েছে। জনগণ ২৪ আগস্ট তাদের প্রত্যাখ্যান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে, তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান নির্ধারণের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


