...|...|...

কৃষি ও প্রকৃতি

জলবায়ু সচেতনায়  ‘ফ্রাইডে সবুজ বাংলাদেশ’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১১:২১
Shares
জলবায়ু সচেতনায়  ‘ফ্রাইডে সবুজ বাংলাদেশ’

ছবি: সংগৃহীত

জলবায়ু সচেতনতা বৃদ্ধি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর জিয়া উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রাইডে সবুজ বাংলাদেশ’। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে সবুজ বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও এর বহুমুখী প্রভাব নিয়ে গ্রুপ ওয়ার্ক এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি সদস্যরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও চিন্তাভাবনা বিনিময় করেন। এসব কার্যক্রমের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা, দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে Dhaka Climate Summit 2026 আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সামিটের আয়োজন, পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এবিএস বাবলু, ‘ফ্রাইডে সবুজ বাংলাদেশ’ ইভেন্টের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব শেফালী আক্তার নদী, রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।

‘ফ্রাইডে সবুজ বাংলাদেশ’ শুধু একটি নিয়মিত আয়োজন নয়; বরং এটি তরুণদের মধ্যে পরিবেশ ও জলবায়ুবিষয়ক জ্ঞান বিনিময়, নেতৃত্ব বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

সবুজ বাংলাদেশ বিশ্বাস করে, তরুণদের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও কৃষি সমৃদ্ধ বাংলাদেশ।