...|...|...

জাতীয়

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০১
Shares
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।