...|...|...

ক্যাম্পাস

চবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি কারিশমা, সম্পাদক আজিজ

চবি প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৯
Shares
চবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি কারিশমা, সম্পাদক আজিজ

চবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি কারিশমা ইরিন এ্যামি ও সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের শিক্ষার্থী কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজিজ ওয়েসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়। সভাপতি কারিশমা ইরিন এ্যামি ও সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি-উভয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা এবং মুক্তচিন্তার চর্চা প্রসারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের লেখালেখির সাথে সম্পৃক্ত করার পাশাপাশি সৃষ্টিশীল লেখক তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা ও মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সৃষ্টিশীল লেখক তৈরিতে ভূমিকা রেখেছে। এ ধারাবাহিকতা এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সাথে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং মুক্তচিন্তার চর্চা বিস্তৃত করার লক্ষ্যে তারা কাজ করতে চান। ফোরামের পূর্বের অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

এদিকে, নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন ফোরামের সদ্যবিদায়ী সভাপতি এ এইচ ইমন ও সাধারণ সম্পাদক মোনেম শাহরিয়ার শাওন। তারা কারিশমা ইরিন এ্যামি ও আজিজ ওয়েসির সফলতা কামনা করেছেন।

নতুন কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।